ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

মেট গালায় নজর কাড়লেন প্রিয়াঙ্কা-নিক

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে চলতি বছরের ‘মেট গালা ২০২৫’ যেন এক তারকাময় মিলনমেলা। একের পর এক চমকপ্রদ উপস্থিতির মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের যুগল এন্ট্রি রীতিমতো আলোচনার কেন্দ্রে। শাহরুখ খানের ঐতিহাসিক রেড কার্পেট ওয়াকের পর, এই দম্পতির হাতে হাত রেখে প্রবেশ যেন আরও এক রাজকীয় মুহূর্ত উপহার দিল বিশ্ব ফ্যাশন দুনিয়াকে।

প্রিয়াঙ্কা এদিন পরেছিলেন সাদা রঙের উপর কালো পোলকা ডটের কো-অর্ড সেট। মাথায় বড় কালো টুপি ও মানানসই গয়নায় নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, নিকও সাদা-কালো থিম বজায় রেখে তারকা জৌলুসে মঞ্চ মাতিয়েছেন। রেড কার্পেটে পা রেখে, ক্যামেরার সামনে একে অপরকে জড়িয়ে ধরা এবং একসঙ্গে পোজ দেওয়া মুহূর্তগুলো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নিকের ভদ্রতা ও যত্নশীল আচরণও মন জয় করেছে ভক্তদের। রেড কার্পেটের আগে হোটেলের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন এই দম্পতি। এমনকি প্রিয়াঙ্কাকে গাড়িতে উঠতে সাহায্য করার মতো ছোট্ট মুহূর্তও নজর এড়ায়নি ভক্তদের চোখ থেকে। সবাই বলছেন, নিক নিঃসন্দেহে একজন আদর্শ স্বামী।

এদিকে, মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে উপস্থিত হয়ে ইতিহাস গড়েছেন শাহরুখ খান। সব্যসাচী মুখার্জির নকশা করা রাজকীয় পোশাকে, হাতে লাঠি, গলায় ‘K’ অক্ষরের লকেট, এবং বিলাসবহুল গয়নায় তিনি যেন এক জীবন্ত কিং। তার এই উপস্থিতিও ছিল বছরের অন্যতম সেরা আকর্ষণ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা

মেট গালায় নজর কাড়লেন প্রিয়াঙ্কা-নিক

আপডেট সময় ০৪:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫