রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস ঢাকা ছাড়লেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, দিয়ে গেলেন গুরুত্বপূর্ণ বার্তা কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ বিএনপির সংসদীয় দলের ৩ ঘণ্টার বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো না হ্যাটট্রিকের ইতিহাস, ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ভারতের অন্যতম পরিচিত অভিনেত্রী প্রিয়া বাপট। ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে সহ-অভিনেতার মাধ্যমে যৌন হেনস্তার শিকার হওয়ার একটি ঘটনা প্রকাশ করেছেন এই নায়িকা। 

এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা অনবরত তাকে চুমু খেতে থাকেন। ইন্ডাস্ট্রিতে তখন একেবারে নতুন হওয়ায় তাৎক্ষণিকভাবে এর কড়া প্রতিবাদ করতে পারেননি বলে জানান ওটিটি ও হিন্দি সিনেমার এই পরিচিত মুখ।

প্রিয়া বাপট জানান, ওই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার আপত্তি ছিল। কিন্তু পরিচালকের জোরাজুরিতে পেশাদারত্বের খাতিরে তিনি দৃশ্যটি করতে রাজি হন। 

তবে বিপত্তি ঘটে গানের দৃশ্য ধারণের সময়। যখন পূর্বপরিকল্পিত দৃশ্য ছাড়াই ওই অভিনেতা আচমকা শারীরিক ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালীন হোটেলেও ওই অভিনেতা ফোন ও মেসেজের মাধ্যমে প্রিয়াকে নানা কুপ্রস্তাব দিয়ে হেনস্তা করার চেষ্টা করেন। 

বিষয়টি এক পর্যায়ে তাকে মানসিক চাপে ফেলে; বিষয়টি স্বামীকে জানান। পরে নায়িকার স্বামী সরাসরি শুটিং সেটে গিয়ে অবস্থান করেন এবং সেই সহ-অভিনেতার আচরণ সংশোধন করতে বাধ্য করান।

উল্লেখ্য, মারাঠি ও হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুখে পরিণত হয়েছিলেন প্রিয়া বাপট। ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। এরপর বলিউডের ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। এছাড়া ‘কাকস্পর্শ’ ও ‘টাইমপাস টু’ ছবিতে তার অভিনয় সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রশংসা পায়। 

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ দুর্দান্ত অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া প্রিয়া বাপট বর্তমানে তার নতুন মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘ডালিম: দ্য মিথ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com