শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জনদুর্ভোগ লাঘবে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক অতিরিক্ত চার্জ প্রত্যাহার করেছে সরকার। এতে দেশের প্রিপেইড বিদ্যুৎ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে দাবি করা হয়, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। এসব চার্জের সঙ্গে আরও ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকায় মাসিক বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল বলে ভোক্তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমে আসবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com