ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির উদ্বেগ

নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আগাম প্রার্থী ঘোষণার প্রবণতাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন এতে নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে, পাশাপাশি বাড়তে পারে সহিংসতার ঝুঁকিও।”

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাঠপর্যায়ে ভোটের অভিজ্ঞতা জানতে কক্সবাজারে ইসির কর্মশালা সিইসি বলেন শুধু একটি নির্বাচন নয় সব ধরনের নির্বাচনই সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে এবং দেশে একটি টেকসই ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন আমরাও দলগুলোর সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা বসে একটা ফয়সালায় আসুন। আমরা রক্তপাত দেখতে চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই।

স্থানীয় সরকার নির্বাচনে অতীত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে সিইসি বলেন, “বিভিন্ন এলাকায় স্বল্প ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা, একই পরিবারের সদস্যদের মধ্যে প্রতিযোগিতা এবং বিরোধের কারণে সহিংসতা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে।”

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের টেঁটাযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন টেঁটা মেরে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রার্থী দাঁড়ায় তাহলে তো কারবাল হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল আগেই প্রার্থী ঘোষণা করছে, যা উদ্বেগের বিষয়।

তিনি বলেন এতে প্রার্থিতার ওনারশিপ ও রাজনৈতিক দ্বন্দ্বের মাত্রা বেড়ে যায়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছানো।”

সিইসি আরো বলেন লোকাল গভর্নমেন্টের ভোটে পার্টি সিম্বল ব্যবহার না হলেও গণমাধ্যমে দেখছি বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়ন ঘোষণা দেওয়া হচ্ছে। এটা আমার জন্য চিন্তার বিষয়, আমার কপালে ভাঁজ পড়েছে।

স্থাণীয় নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের পর স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেশে একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।

এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন সিইসি। তবে তিনি জানান, নির্বাচন কবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংস্কারের কাজ চলছে। এসব প্রক্রিয়া শেষ করে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির উদ্বেগ

আপডেট সময় ০৬:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬