বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান ‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’  রেমিট্যান্সে ভর করে আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ইরানে অস্ত্র পাঠাবে না চীন, হরমুজ প্রণালি খুলে দিচ্ছি: ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ২ বিলিয়ন ডলার প্রয়োজন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ পচন রোধ করা গেলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব : কৃষিমন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে।

সম্প্রতি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, বিজিনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো. মজনুজ্জামান ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক প্রতি বছর আশকোনাস্থ হজক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজ যাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী দিয়ে আসছে। এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে হজ প্রিপেইড কার্ড।

এ কার্ডে সবোর্চ্চ ১২০০ ডলার বা ১ লাখ ৫০ হাজার টাকা লোড করা যাবে। হজযাত্রীরা সৌদি আরবের যেকোনো এটিএম থেকে এ কার্ড ব্যবহার করে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এ কার্ড হজবুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে।

এ বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল নগদ সরবরাহ এবং ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। হজযাত্রীরা এখানে এটিএম বুথ থেকে নগদ উত্তোলনের সুবিধাও পাচ্ছেন। দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে হজ পালনের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com