বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩

গাজায় সুড়ঙ্গ বিস্ফোরণে ইসরাইলের ৭ সেনা হতাহত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের একটি ফাঁদপাতা সুড়ঙ্গে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দুই সেনা হলেন– অধিনায়ক (ক্যাপ্টেন) নোয়াম রাভিদ (২৩) এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর (২০)। উভয়েই ইসরাইলি সেনাবাহিনীর অভিজাত ইয়াহালোম যুদ্ধ প্রকৌশল ইউনিটে কর্মরত ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইয়াহালোম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের ভেতরের সুড়ঙ্গের মুখ পরীক্ষা করছিলেন। তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন।

এ ঘটনায় গাজায় হামাসবিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরাইলের মোট নিহতের সংখ্যা ৪১৬-তে পৌঁছেছে।

এদিকে আহত দুই সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অপরজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

একই দিনে গাজার উত্তরে জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হন। কীভাবে তিনি আহত হয়েছেন, তা এখনো তদন্তাধীন বলে জানিয়েছে আইডিএফ।

এদিকে শনিবার আরও একটি ঘটনায় গাজা সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফাহ পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণে ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা আহত হন।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই বিস্ফোরণ সম্ভবত একটি ট্যাংক শেল আগাম বিস্ফোরিত হওয়ার কারণে হয়েছে। তবে সেনাবাহিনী বিকল্পভাবে এ-ও খতিয়ে দেখছে যে, সেখানে মর্টার হামলা হয়ে থাকতে পারে।

গাজায় অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে আইডিএফ শনিবার রাতে জানিয়েছে, তারা দশ-হাজারের বেশি রিজার্ভ সদস্যকে নতুন করে তলব করছে। যাদের অনেককে আগেও একাধিকবার ডাকা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com