শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনে জোট হতে পারে : নাহিদ ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
স্থানীয় বা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-এনসিপি জোটবদ্ধ হতে পারে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা নির্বাচনী জোটে আছি। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে, এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য তারা দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি।

আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দেইনি।তিনি আরো বলেন, বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। সেখানে বিরোধী দলের জায়গাটা সংকুচিত।

আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীরা।

পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com