বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ফ্লাই দুবাই পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে: বিমানমন্ত্রী ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় এক বিতর্কের মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হওয়া এক ম্যাচ অফিশিয়ালকে বিশ্বকাপের তালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে।

ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউরোপীয় একটি প্রতিযোগিতার ম্যাচে দায়িত্ব পালন করতে যুক্তরাজ্যে এসে একটি হোটেলে অবস্থান করছিলেন ওই অফিশিয়াল। সেখানেই এক কিশোরকে যৌন নিপীড়ন করার অভিযোগে তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পরে ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত এখনও চলমান রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ভয়াবহ অভিযোগ সম্পর্কে অবগত এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই অফিশিয়ালকে ফিফার কোনো প্রতিযোগিতায় বিবেচনা করা হবে না। অন্যদিকে উয়েফাও নিশ্চিত করেছে যে, তাদের ম্যাচগুলোতেও ওই রেফারিকে আর দেখা যাবে না।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হতে যাওয়া ১০৪ ম্যাচের এই মহাযজ্ঞের জন্য ফিফা সম্প্রতি ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিশিয়ালের (ভিএআর) তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা থেকেই এখন একজনকে বাদ পড়তে হলো। তবে গোপনীয়তা ও তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই অফিশিয়ালের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com