ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে Logo বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৫ Logo প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা Logo খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত Logo নিষিদ্ধ ছাত্রলীগ জবি শাখার সাবেক নেতা বাবুল গ্রেফতার Logo নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ Logo পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে Logo জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই উন্নয়নে গাকৃবিতে ইফাদের সেমিনার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের হার দিয়ে শুরু করল বাংলাদেশ নারী দল। সিলেটে অনুষ্ঠিত ম্যাচে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে থেমে যায় নিগার সুলতানার দল।

লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেছিল বাংলাদেশ। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে দ্রুত রান ওঠে, ৩ ওভারে আসে ৩৩ রান। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

মাঝখানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। তবে সোবহানা থিতু হওয়ার পরই বিদায় নেন, আর চাপ আরও বেড়ে যায় বাংলাদেশের ওপর। শেষদিকে স্বর্ণা একাই লড়াই চালিয়ে যান।

ছয়ে নেমে ৪৫ বলে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি। তবে তার এই লড়াকু ইনিংসও দলের হার এড়াতে যথেষ্ট হয়নি। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে ফেরেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৬১ রান তোলে। হার্শিথা সামারাউইক্রামা ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক চামারি আতাপাত্তু করেন ৩০ বলে ৩২ রান। ইমেশা দুলানি ও হার্শিথা মিলে ৮০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন।

বাংলাদেশের বোলিংয়ে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এটি ছিল নাহিদা আক্তারের শততম টি-টোয়েন্টি ম্যাচ, তবে মাইলফলকের দিনে জয় এনে দিতে পারেনি দলকে।

শ্রীলঙ্কার ১৬১ রানের জবাবে বাংলাদেশ থামে ১৩৬ রানে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার একই মাঠে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬