বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের বোয়িং বিমান চুক্তি আজ, ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার সকালের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এশিয়ান গেমস বাছাই হকিতে সব শঙ্কা উড়িয়ে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরা। একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে এবার সেমিফাইনালেও জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার অংশ নিয়েই ফাইনালে জায়গা করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ। 

ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। আক্রমণ থেকে আইরিন রিয়া প্রথম গোল করে দলকে লিড এনে দেন। তবে চার মিনিট পরই সমতা ফেরায় সিঙ্গাপুর। পেনাল্টি কর্নার থেকে চিয়া চেরেলের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি  দুই দলই। ম্যাচ যখন শেষের দিকে, তখনই চমক দেখান আইরিন রিয়া। টানা দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি। ৫৭ ও ৫৮ মিনিটে আক্রমণ থেকে পরপর দুই গোল করে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেন রিয়া। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই জয়ে প্রথমবার ফাইনালে উঠেছে কোচ জাহিদ হোসেন রাজুর দল। ফাইনালে তারা ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com