মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নারী টি-টোয়েন্টি বাংলাদেশকে ১৬২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানরা ৪ উইকেটে তুলেছে ১৬১ রান। অর্থাৎ জিততে হলে বাংলাদেশের মেয়েদের করতে হবে ১৬২।

এই ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আক্তার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ওপেনার হাসিনি পেরেরাকে ব্যক্তিগত ৭ রানেই ফেরান সুলতানা খাতুন। আরেক ওপেনার চামারি আতাপাত্তু ৩০ বলে ৩২ করে হন সুলতানার দ্বিতীয় শিকার।

এরপর ৫৪ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন ইমেশা দুলানি আর হর্ষিতা সামারাবিক্রমা। ইনিংসের ৮ বল বাকি থাকতে আউট হন দুলানি। নাহিদা আক্তারের শিকার হওয়ার আগে ৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ রান করেন তিনি।

আর ইনিংসের একদম শেষ বলে মারুফা আক্তার তুলে নেন বিধ্বংসী ব্যাটিং করা সামারাবিক্রমাকে। ৩৫ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬১ রান করেন সামারা।

সুলতানা ২৯ রানে ২টি আর মারুফা ও নাহিদা নেন একটি করে উইকেট।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com