শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে দেশের রেলপথের এমন নাজুক দশা চলায় রেল পরিচালনায় বেশ ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং রেল ভ্রমণ নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

বিশেষ করে পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারে ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের করা লিখিত প্রশ্নে এ তথ্য জানান রেলপথ মন্ত্রী।

মন্ত্রী জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে ইতোমত্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই ঠিকাদার নিয়োগ করে সংস্কার কাজ শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিতেও সমান্তরাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একইসঙ্গে যাত্রীসেবার মানোন্নয়নসহ ট্রেন ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com