ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল

নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত, তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখতে হবে- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত যৌথ সভা শেষে তিনি এ মন্তব্য করেন।  

ইলেকশন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলে নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করেছে।

এসময় তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে তাদের কীভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে।

পাশাপাশি, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে একটি চক্র দাবি করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬