শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই শহীদদের সঙ্গে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না গত ছয় বছর হামের ক্যাম্পেইন করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী গ্যাস সঙ্কটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে : বাণিজ্যমন্ত্রী সারাদেশে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া মিলছে: নাহিদ ইসলাম জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জয় বাংলাদেশের

সারাদেশে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া মিলছে: নাহিদ ইসলাম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল। সারাদেশ থেকেই এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাজনৈতিক নেতা ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম- এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর, সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।

তিনি বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।

তিনি বলেন, সারাদেশ থেকেই এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com