শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, ‌ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি এখন ইরান উপকূলে আটকা পড়ে আছে।

আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজকে ‘জব্দ’ করা হয়েছে। ওই দুই জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) বলেছে, হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে।  আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী এপামিনোন্ডাস বলে বিবিসি ভেরিফাই নিশ্চিত হয়েছে।

ইউকেএমটিও কোনও রেডিও সতর্কতা দেয়নি বলে দাবি করেছিলেন এপামিনোন্ডাসের ক্যাপ্টেন। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নুর নিউজ ওই জাহাজের ক্যাপ্টেনের এই অভিযোগ অস্বীকার করেছে। 

নুর নিউজ বলছে, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ইউকেএমটিও বলেছে, ওমানের উত্তর-পূর্ব দিকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে এবং এর ফলে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড বিবিসি ভেরিফাইকে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টাকালে তৃতীয় একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে।

পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা জাহাজটি হরমুজ প্রণালি থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়।

ভ্যানগার্ড বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এমএসসি ফ্রান্সেসকাকে উদ্দেশ্য করে সংকেত পাঠায় এবং নোঙর ফেলার নির্দেশ দেয়। জাহাজটিতে ক্রুদের কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে এর বাইরে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com