বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন

বাস্তবসম্মত পদক্ষেপে বিমানকে আরও লাভজনক করা সম্ভব: বিমানমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

তিনি বলেন, প্রতিটি উড়োজাহাজ সংযোজনের আগে রুটভিত্তিক আয়-ব্যয়ের আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।

বুধবার ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিমানমন্ত্রী। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে বোয়িং-এর উড়োজাহাজ সংযোজনের বিষয় পর্যালোচনার পাশাপাশি পূর্বে গৃহীত উদ্যোগ নিয়েও পর্যালোচনা করা হয়।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চলমান রাখতে হবে। তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যমান পরিকল্পনার আলোকে বর্তমান সরকারের সময়ে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পরিচালনা পুনরারম্ভের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com