ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি মাছ-মুরগি-ডিমে Logo বন্যপ্রাণীরা কেন মানুষকে আক্রমণ করে, কী জন্য প্রাণীরা ‘নরখাদক’ হয় Logo হার্ট অ্যাটাকে প্রখ্যাত অভিনেতা নারায়ণ রাওয়ের মৃত্যু Logo প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফরে যাবেন Logo ‘দৈনিক অন্যায়ের চিত্র’ লেখা সাইনবোর্ডের আড়ালে কনডমের কারখানা Logo প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান Logo সিরাজগঞ্জ: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ Logo শ্রাবণের শেষে মেঘলা আকাশ: বৃষ্টিতে ভিজতে পারে ঢাকাসহ ৮ বিভাগ Logo কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল Logo নওগাঁয় পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ মরদেহ, ১০টায় জানাজা

‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে সব ধরনের কাজ চলছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‌হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ ফেরাতে কাজ চলছে। জাহাজে সম্ভবত ৩৫ জন নাবিক রয়েছেন। তারা ভালো আছেন। তাদের মনোবল চাঙা রাখা হয়েছে। তাদের পরিবারের খোঁজ-খবর নিচ্ছি। তারা তাড়াতাড়ি চলে আসবেন। সরকার কূটনৈতিক পন্থায় কাজ করছে, সবসময় কাজ চলছে। এর কিছু প্রক্রিয়া রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি কী হবে সেটি কেউ জানে না। যখন কোনো পরিস্থিতি উদ্ভব হয়, ওই পরিস্থিতিতে যা যা করণীয় সরকার তা তা করছে। এটি এমন না যে, আপনি একটা রোডম্যাপ দিয়ে দিলেন, সেভাবে চলবে। একেকটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সেটাকে কীভাবে ম্যানেজ করা যায়, সেভাবে আমাদের দপ্তর সারাক্ষণ কাজ করছে। তবে এতে নিশ্চয়ই দেশ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের দেওয়ার কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, যে অবস্থায় এগিয়েছিল, সে অবস্থায় এখনো আছে। আমরা বিভিন্ন দিক বিশ্লেষণ করছি। আমাদের স্বার্থ কীভাবে রক্ষা হবে, বন্দরের নিরাপত্তা কীভাবে থাকবে, দিনে দিনে আমাদের টেকনোলজি যেটি অর্জন করার দরকার সেটি আমরা বন্দর ব্যবস্থাপনায় কীভাবে অর্জন করতে পারি, এর সুফল কী কী আছে, আবার অন্য কোনো কোম্পানিকে দিলে আমাদের সক্ষমতায় কোনো ব্যত্যয় ঘটে কি না- এ ধরনের বহুমুখী চিন্তা ও সমস্যা আমলে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। মনে রাখবেন, যা-ই করা হবে, দেশ ও জনগণের আস্থা ধারণ করেই সিদ্ধান্ত নেবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি মাছ-মুরগি-ডিমে

‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে

আপডেট সময় ০৪:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬