সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান বগুড়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয় দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

প্রতি বছর নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান সচিব নাসিমুল গণি।

সচিব বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না।

সোলার প্যানেল নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালে সোলার প্যানেল স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এটার সবশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো নিয়মের ভেতরে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা চলছে।’

নাসিমুল গণি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সরকার সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে। এই লক্ষ্য পূরণে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

জ্বালানি সংকট নিয়ে সচিব বলেন, সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। জ্বালানি তেল কত সহজে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে। যে সমস্ত জায়গায় পাম্প থেকে জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সরকারের চেষ্টার পরও সংকট কাটছে না কেন এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জ্বালানি নিয়ে প্রত্যেকের মধ্যে ব্যবসা করার মনোভাব এসে গেছে। ভাবছে- আমি এখান থেকে কী ব্যবসা করতে পারি। যতক্ষণ অসমান লেভেল থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবে।’

এর আগে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com