ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর গাছটি অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, একইদিন রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন।

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইনে গাছ পড়ে থাকতে দেখে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন দাঁড় করান চালক। ফলে ওই পথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা গাছটি অপসারণ করার পর রাত পৌনে ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

রেললাইনে গাছ থাকায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র আউলিয়া নগরে আটকে ছিল বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬