ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও অংশ নেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা যায়, প্রথম ধাপের বৈঠক বেলা ১১টায় শুরু হয়। এতে অংশ নেন- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম; ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান; ট্রান্সকম লিমিটেডের করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন; কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান; প্রতিষ্ঠানটির পরিচালক কাজী জাহিন হাসান; ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ; এবং ব্র্যাকের সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হক।

দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১২টা ৩০ মিনিটে। এতে অংশ নেন- আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন; আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সাইয়েদ জহুরুল আলম; লাল তীর সিডস লিমিটেডের পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং প্যারাগন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

তৃতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। এতে অংশ নেন- প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী; নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম; টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার এবং টিকে গ্রুপের পরিচালক তারিক আহমেদ।

এর আগে গত ৪ এপ্রিল দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬