রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবারের এস এস সি ও সমমানের সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখতে হবে, যে কোন অজুহাতে ক্যামেরা অফ রাখলে ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার সকাল ১১ টা থেকে শুরু হওয় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

তিনি বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সময়ে সিসি কিনে নিতে হবে। প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দিবে।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেই অনিয়ম করুক কেন্দ্র সচিব কে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।

তিনি কিছু কিছু দুর্নীতিগ্রস্থ শিক্ষকদের সমালোচনা করে বলেন, শিক্ষকরা স্কুল-কলেজের শ্রেণী কক্ষ ছেড়ে টাকা কামানোর উদ্দেশ্যে বোর্ডে আসার জন্য মুখিয়ে থাকে। এধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যেসব স্কুলে-কলেজে একজনও পাশ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এছাড়া কিছু কিছু স্কুলে মাত্র দুই চার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এত কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান চালানো হবে না বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com