শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বিশ্বকাপের আগের দিনই ম্যাচ, বড় ঝুঁকি নিচ্ছে রোনালদোরা

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিনই প্রীতি ম্যাচ খেলতে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বড় আসরের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এর একদিন আগে, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপের আগে শেষ ধাপে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে পর্তুগিজ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি লেইরিয়াতে অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে চিলির বিপক্ষে লিসবনের ওয়েইরাসে খেলবে পর্তুগাল।

সম্প্রতি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দুটি ম্যাচ খেলেছে দলটি। মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।

তবে ইনজুরির কারণে এই দুই ম্যাচেই খেলতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

আগামী বিশ্বকাপে গ্রুপ কে তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। একই গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কলম্বিয়া।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com