শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

তেহরানের বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি)। এজন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে ক্যাম্পাস থেকে এক কিলোমিটার দূরে সরে যেতে বলা হয়েছে। তবে ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার জন্য যুক্তরাষ্ট্র ৩০ মার্চের মধ্যে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানালে হামলা থেকে বিরত থাকার কথাও বলেছে আইআরজিসি।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সব বিশ্ববিদ্যালয়কে বৈধ লক্ষ্য হিসেবে গণ্য করা হবে, যতক্ষণ না তাদের দুটি বিশ্ববিদ্যালয় ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর হামলার প্রতিশোধে আঘাতপ্রাপ্ত হয়।

ঘোষণায় আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মী ও শিক্ষার্থীরা এবং আশপাশের বাসিন্দারা নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকতে বলা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, মার্কিন সরকার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা না জানালে মধ্যপ্রাচ্য থাকা মার্কিন প্রতিষ্ঠানগুলোতে প্রতিশোধী হামলা করা হতে পারে। সময়সীমা হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১২টা নির্ধারণ করা হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। আর সংযুক্ত আরব আমিরাতে আছে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়।

গতকাল শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।

এর আগে গত ২৩ মার্চ ওই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক সাঈদ শেমকাদরি মার্কিন-ইসরায়েলি হামলায় নিজ বাড়িতেই নিহত হন।

প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন।

এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com