ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ নভেম্বর এমপি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছি : স্পিকার Logo ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি Logo পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর Logo কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

ট্রেন-মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

দেশের সাধারণ শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং ৬৫ বছর ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেলপথে যাতায়াতে বড় ধরনের সুখবর দিয়েছে সরকার।

মেট্রোরেলসহ দেশের সব ধরনের আন্তঃনগর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এই তিন শ্রেণির যাত্রীরা মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ডিসকাউন্ট বা ছাড় পাবেন। মঙ্গলবার (৩ মার্চ) নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক নাগরিকদের যাতায়াত সহজতর করার উদ্যোগ নিয়েছি। যারা শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছর ঊর্ধ্ব বয়স্ক এবং শিক্ষার্থী, তাদের জন্য আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ 

তবে এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

ভাড়া ছাড়ের এই বিশেষ সুবিধা পেতে যাত্রীদের কিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। মন্ত্রী জানান, এই ডিসকাউন্ট সুবিধা গ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। একইভাবে বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যুকৃত পরিচয়পত্র বা প্রমাণপত্র সাথে রাখতে হবে। টিকিট কাউন্টার থেকে সরাসরি বা অনলাইন অ্যাপের মাধ্যমে এই সুবিধা সচল করার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে কেবল নির্দিষ্ট কিছু ট্রেনে এবং বিশেষ শ্রেণির জন্য নামমাত্র ছাড়ের ব্যবস্থা থাকলেও এবারই প্রথম মেট্রোরেলকে এই সুবিধার আওতায় আনা হলো। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেট্রোরেলে এই ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তটি নগর পরিবহনে বড় ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ নভেম্বর এমপি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছি : স্পিকার

ট্রেন-মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

আপডেট সময় ০৭:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬