ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে’—বঙ্গভবনে শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি Logo আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান Logo কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার Logo হরমুজে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ইরানের হুঁশিয়ারি Logo আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকবে Logo এমআইএসটির কাউন্সিল সভা-গ্রাজুয়েশন সেরিমনি ও স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন Logo বিয়ের জন্য জীবনসঙ্গী নির্বাচন করবেন যে ৪ গুণ দেখে Logo বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পটিয়া মাদ্রাসার দুই দিনের মহাসম্মেলন Logo পা হারানো শাহিনের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

সৌদির রিয়াদ বিমানবন্দর-মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনাদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব।

নাম প্রকাশ না করার শর্তে উপসাগরীয় একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রোববার বিকেলের দিকে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ধেয়ে আসা ইরানি সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

সূত্র আরও জানায়, ইরানের ওই হামলার ঘটনায় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়নি এবং কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

বিমানবন্দরের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং বিকট শব্দ শুনেছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহারাইনের রাজধানী মানামা বিমানবন্দরও ইরানি হামলার খবর পাওয়া গেছে। হামলায় আবুধাবিতে এক বাংলাদেশিসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সৌদি আরবে বিশাল মার্কিন ঘাঁটি এবং হাজার হাজার সেনা মেতায়েন রয়েছে, যদিও এই অঞ্চলে বৃহত্তর মার্কিন ঘাঁটিগুলো বাহরাইন এবং কাতারে অবস্থিত। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সৌদির রিয়াদ বিমানবন্দর-মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

আপডেট সময় ০৯:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬