ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত Logo ১৫ আগস্টের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৫২, ভাটারা থানার মামলায় রিমান্ডে ১৫ Logo দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান Logo স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি Logo শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি Logo ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বেঁচে ফেরা ৩ বাংলাদেশি Logo নির্বাচনের আগে দিন দিন সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু Logo থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন ছোট নিশান, অবশেষে গ্রেপ্তার

সৌদির রিয়াদ বিমানবন্দর-মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনাদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব।

নাম প্রকাশ না করার শর্তে উপসাগরীয় একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রোববার বিকেলের দিকে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ধেয়ে আসা ইরানি সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

সূত্র আরও জানায়, ইরানের ওই হামলার ঘটনায় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়নি এবং কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

বিমানবন্দরের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং বিকট শব্দ শুনেছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহারাইনের রাজধানী মানামা বিমানবন্দরও ইরানি হামলার খবর পাওয়া গেছে। হামলায় আবুধাবিতে এক বাংলাদেশিসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সৌদি আরবে বিশাল মার্কিন ঘাঁটি এবং হাজার হাজার সেনা মেতায়েন রয়েছে, যদিও এই অঞ্চলে বৃহত্তর মার্কিন ঘাঁটিগুলো বাহরাইন এবং কাতারে অবস্থিত। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮

সৌদির রিয়াদ বিমানবন্দর-মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

আপডেট সময় ০৯:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬