শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রী জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সাকিবের ফেরা নিয়ে যা বললেন ফারুক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসেছিলেন। কিন্তু আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে।

নতুন করে সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। গুঞ্জন ছিল দ্রুতই ফিরবেন দেশে, খেলবেন পাকিস্তান সিরিজে। তবে এরমধ্যে শুরু হয়েছে যদি-কিন্তু। তবে এ বিষয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ইফতার শেষে গণমাধ্যমেক ফারুক বলেন, সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।

ফারুক আহমেদ আরও বলেন, আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা ভাল রিলেশন থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com