সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

লাখ টাকা ঘুষসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

এক লাখ টাকা ঘুষসহ ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল-সাঈদকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময়ে তার সহযোগী হিসেবে কার্যসহকারী আবু নাসেরকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নোয়াখালী জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম বিশেষ ফাঁদ পেতে তাকে আটক করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

দুদক জানায়, সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে পাঁচটি প্রকল্পের কাজ সাব-কন্ট্রাক্ট হিসেবে সম্পন্ন করেন। কাজ শেষে বিল দাখিল করলে পিআইও আল-সাঈদ বিল ছাড় করার বিনিময়ে তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন।

নিরুপায় হয়ে অভিযোগকারী ঘুষ দিতে সম্মত হন এবং বিষয়টি গোপনে দুদক নোয়াখালী জেলা কার্যালয়কে অবহিত করেন। অভিযোগের সত্যতা যাচাই করে কমিশন একটি ‘ট্র্যাপ টিম’ বা ফাঁদ মামলা পরিচালনার অনুমোদন দেওয়ার পর আজ বিকেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘুষের প্রথম কিস্তির ১ লাখ টাকা গ্রহণ করার সময় বিশেষ টিম আল-সাঈদ ও আবু নাসেরকে হাতেনাতে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে।

আটক করা দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে দুদক।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com