ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার Logo শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ

ইন্টারকে উড়িয়ে শেষ ষোলোতে নরওয়ের ক্লাব

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট ও ইতালির জায়ান্ট ইন্টার মিলানের লড়াই। ইউরোপের তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারকে হারিয়ে বড় চমক দেখিয়েছে বোডো/গ্লিম্ট।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বোডো/গ্লিম্ট। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইন্টার। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা এস্পোসিতোর গোলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বোডো/গ্লিম্ট। ৬১তম মিনিটে পেটার হাউগ এবং ৬৪তম মিনিটে ক্যাসপার হগ গোল করে ব্যবধান বাড়ান। প্রথম লেগে এই জয়ে শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেল নরওয়ের দলটি।

দ্বিতীয় লেগে সমতায় ফিরতে ইন্টারকে অন্তত দুই গোল করতে হবে, আর সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে জিততে হবে তিন গোলের ব্যবধানে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা

ইন্টারকে উড়িয়ে শেষ ষোলোতে নরওয়ের ক্লাব

আপডেট সময় ১২:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬