সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির বিজয়ে মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোনায়েদ সাকি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুকরানা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দশানী গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম।

বাঞ্ছারামপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এবং মো. সেলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আইয়ূবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, উপজেলা উলামা দলের সদস্য সচিব ক্বারী ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভি, কৃষকদল নেতা মো. কামাল, গণসংহতি আন্দোলনের নেতা মো. মামুন ও বিএনপি নেতা মো. আব্দুর রশিদসহ অনেকে।

বক্তারা মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, অশেষ রহমতে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দলটি সরকার গঠনের পথে এগিয়ে যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

বক্তারা আরও বলেন, বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি বিপুল ভোটে বিজয়ী হওয়ায় উপজেলাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যখাতে অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, নতুন সরকারের সফলতা এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com