ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা Logo ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

২৯৭ আসনের ফল ঘোষণা ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ দুই আসনের ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গতকাল (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। ওই চিঠিগুলোতে বলা হয়েছিল আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল ঘোষণা করা হবে না। তবে এর মধ্যে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে গেজেট প্রকাশ করবে না বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

২৯৭ আসনের ফল ঘোষণা ইসির

আপডেট সময় ১১:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬