বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে: তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে আইনশৃঙ্খলা বাহিনী স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে প্রত্যাশা।

তারেক রহমান বলেন, ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আমরা চাই এসব ঘটনা না ঘটুক।

ভোটের ফলাফল বিলম্ব হওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিলম্ব কেন হবে? মানুষ যাতে তার দেয়া ভোটের ফল দ্রুত পায় আশাকরি সে বিষয়ে কমিশন সচেষ্ট থাকবে।

জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে বলেও মনে করেন তারেক রহমান।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com