বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

কঠোর নিরাপত্তায় ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। বুধবার দুপুরে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশি নিরাপত্তায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ৫৮৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলার বিভিন্ন কেন্দ্রে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাসদস্য, র‌্যাবের ৪৮ জন এবং বিজিবির ২২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে।

জেলার চারটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com