বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট নেতারা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটার দিকে এ বৈঠক শুরু হয়। ১১ দলীয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

এছাড়া জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি ও অর্থ সম্পাদক ফজলুর রহমান, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ঢাকা উত্তরের সেক্রেটারি এম আবদুল ওয়াজেদ, এলডিপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যক্ষ এম মাহবুবুর রহমান এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলফাত হোসাইন উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com