ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি Logo ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী Logo শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী Logo ‘সব নদীতে চলে গেছে, শুধু প্রাণটা নিয়ে বের হতে পেরেছি’ Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ Logo দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান Logo আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা ও দাফনের সময়সূচিতে পরিবর্তন Logo ইরানের নজিরবিহীন ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা

নির্বাচনের দিন সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে৷ বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে৷ 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, নির্বাচনের দিন ট্রেন চলাচল বন্ধে কোনো বিশেষ নির্দেশনা আমরা পাইনি। এদিন বাংলাদেশ রেলওয়ের শিডিউল অনুযায়ী নিয়মিত যেসব ট্রেন চলাচলের কথা সেগুলো যথারীতি চলাচল করবে৷

তিনি আরও বলেন, সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাবে৷

এদিকে, নির্বাচন ঘিরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে ছুটি চলাকালীনও ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে চলাচল স্বাভাবিক থাকবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

নির্বাচনের দিন সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে

আপডেট সময় ০৮:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬