ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি Logo ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী Logo শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী Logo ‘সব নদীতে চলে গেছে, শুধু প্রাণটা নিয়ে বের হতে পেরেছি’ Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ Logo দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান Logo আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা ও দাফনের সময়সূচিতে পরিবর্তন Logo ইরানের নজিরবিহীন ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা

ঢাকায় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন। 

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান তিনি। এক বার্তায় নি‌জেই এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন নানা আকুফো-আদো।

আকুফো-আদো বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত, একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে রয়েছে জনগণের স্বাধীনভাবে তাদের ইচ্ছা প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এই গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো সমুন্নত রাখার আহ্বান জানাই। 

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও পরিবেশ মূল্যায়ন করবে। এ দলের কাজের মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। 

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথের এই বিশেষ দল নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

ঢাকায় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

আপডেট সময় ০৩:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬