ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ Logo দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান Logo আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা ও দাফনের সময়সূচিতে পরিবর্তন Logo ইরানের নজিরবিহীন ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা Logo তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী Logo সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় Logo আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী Logo মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু Logo রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে ৪ লাখ ৭০ হাজার ২০২ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার। ব্যালট পেপার নিয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন ভোটার। ভোট দিয়েছেন ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন। সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫টি ব্যালট পেপার। বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৪২৮টি ব্যালট পেপার। তার মধ্যে রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট পেপার।

অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারীদের কাছে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পেপার। ব্যালট পেপার নিয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৫৫২ জন। ভোট দিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার। ভোট দিয়ে পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দিয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ভোটার। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ১ লাখ ৫২ হাজার ৭৭ জনের ব্যালট পেপার।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার। দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদিদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে ইসি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

আপডেট সময় ০১:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬