ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দেশটির ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশনা দেয় যুক্তরাজ্য সরকার।

এফসিডিও’র সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা চলছে। এ সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথা উল্লেখ করে ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, পূর্ব সতর্কতা ছাড়াই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের সময় আশপাশের পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বড় রাজনৈতিক সমাবেশ, জনসমাগমস্থল এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে-এমন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, ভ্রমণ পরিকল্পনায় সতর্কতা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, কোনো ভ্রমণেই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর আগে, গত ২২ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য প্রথম দফায় ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য সরকার।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

আপডেট সময় ০৪:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬