শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ইঁদুরে তার কাটায় যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুর,প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইঁদুরের উপদ্রবে বৈদ্যুতিক তার কেটে যাওয়ায় পুরো কারখানা অচল হয়ে পড়েছে। এর ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে ইউরিয়া সার উৎপাদন।

বৃহস্পতিবার গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট থেকে হঠাৎ ‘ব্ল্যাকআউট’ দেখা দিলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে পাওয়ার প্লান্টের বৈদ্যুতিক লাইনে ইঁদুর ঢুকে তার কেটে ফেললে শর্ট সার্কিট হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো উৎপাদন প্রক্রিয়া থমকে দাঁড়ায়।

বিষয়টি নিশ্চিত করে কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক বলেন, ‘মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। বর্তমানে দ্রুত মেরামতের কাজ চলছে। কাজ শেষ হওয়ামাত্রই পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।’

দীর্ঘ ২৩ মাস তীব্র গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ ছিল। গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন পুনরায় শুরু হলেও মাঝেমধ্যেই গ্যাসচাপের স্বল্পতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এবার সেই তালিকায় নতুন আপদ হিসেবে যুক্ত হলো ইঁদুরের উপদ্রব।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। তবে বর্তমানে নানা সীমাবদ্ধতায় এর বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৪২ হাজার টন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com