ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি Logo দেড় লাখ দিয়াশলাই কাঠিতে মাটির দুর্গা Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল Logo রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’ Logo এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন Logo নওগাঁয় ৪০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার Logo সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Logo জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

বাংলামোটরে এসির কাজ করতে গিয়ে নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর বাংলামোটরে একটি ভবনে এয়ারকন্ডিশনারের (এসি) আউটডোর ইউনিট স্থাপনের কাজ করার সময় নিচে পড়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আব্দুস সবুর (২২) নামের ওই যুবক ‘ইলেকট্রো মার্ট’ কোম্পানিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সবুরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মাসুদ জানান, তারা ইলেকট্রো মার্ট কোম্পানিতে এসির টেকনিশিয়ান হিসেবে চাকরি করেন। আজ বিকেলে তারা বাংলামোটরের ‘স্বপ্নধরা কমপ্লেক্সে’ এসি লাগানোর কাজ করছিলেন।

অন্য সহকর্মীরা ভবনের ভেতরে থাকলেও আব্দুস সবুর একতলার ওপরে এসির আউটডোর ইউনিটে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

জানা গেছে, আব্দুস সবুর রাজধানীর উত্তরা এলাকায় থাকতেন। দুই মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

বাংলামোটরে এসির কাজ করতে গিয়ে নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

আপডেট সময় ০৭:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬