ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন Logo যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান Logo মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও Logo নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, পুড়লো ঝুটের গোডাউনেও

একটি দল নানাভাবে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে : ইশরাক

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, একটি বিশেষ দল নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জনসংযোগে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না সতর্ক করে ইশরাক হোসেন বলেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে আমাদের দল কাজ করে যাবে। 

তিনি বলেন, যদি সেই দল রাষ্ট্র গঠনে সুযোগ পায় তাহলে নারীদের ঘরে বন্দি রেখে স্বাধীনতা হরণ করবে।

এছাড়া, বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, সেই বিশেষ দলের কিছু প্রার্থী ভোটার ও প্রতিপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছেন, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করছে।

এ সময় সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটাধিকার রক্ষার আহ্বান জানান ইশরাক হোসেন।

বাংলা৭১নিউজ/এনি

Tag :

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

একটি দল নানাভাবে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে : ইশরাক

আপডেট সময় ০৪:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬