ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের Logo শচীনকে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস Logo স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ভাইরাল Logo শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক Logo বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের Logo জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর গুলশানের লিংক রোডে চেকপোস্ট বসিয়ে দুটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ মো. সোহেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, গুলশানে বিদেশি পিস্তলসহ একটি মোটরসাইকেল আসছে। এরই পরিপ্রেক্ষিতে রাত পৌনে ১২টায় আমার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাদের, এসআই সাইদুল ও এএসআই সুমনসহ বাড্ডা-গুলশান লিংক রোডে একটি চেকপোস্ট বসাই। এরপর ওই মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় সোহেল নামে এক যুবককে আটক করি। আটকের পর তার কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেল মদ্যপ অবস্থায় ছিল। তাকে হাসপাতালে পাঠিয়েছি। এই অস্ত্র কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬