বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলপথমন্ত্রী সব পড়লেন কিন্তু মূল আইনটাই পড়লেন না: হাসনাতকে আইনমন্ত্রী আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আজও ৪ শিশুর মৃত্যু

আদালত, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হর্ন বাজালে ৩ মাসের জেল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ এসবের চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে সরকার। এই সীমানার মধ্যে এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আর এই অপরাধে সেই ব্যক্তিকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে অথবা তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে সবার উদ্দেশে বিষয়টি জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) শব্দ দুষণ আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বা হর্ন বাজালে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদন্ড) কার্যকর করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে অভিযান (বিশেষ ভ্রাম্যমান আদালত) ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এজন্য সব সরকারি/বেসরকারি গাড়িচালকদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com