শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক সই ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

ইসির সামনে ভাতা-নিরাপত্তার দাবিতে মানববন্ধনে বসছেন পর্যবেক্ষকেরা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকদের যাতায়াত ও খাবার ভাতা প্রদান এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরব হয়েছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায়  এসব দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

সংগঠনটি জানায়, ইওএস-এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিনের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে– নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ন্যায্য যাতায়াত ও খাবার ভাতা প্রদান, দায়িত্ব পালনকালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যবেক্ষক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রাপ্তি সহজীকরণ।

ইওএস-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকেরা নানা প্রতিকূলতার মধ্যে কাজ করেন। তাঁদের ন্যায্য অধিকার আদায় এবং পরিচয়পত্র প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা নিরসনের লক্ষ্যেই এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও সংগঠনটি জানিয়েছে।

কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। মূলত নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশকে আরও সুসংহত ও নিরাপদ করার লক্ষ্যেই এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com