শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক

চট্টগ্রাম, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনেটইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের দিতে চুক্তির পক্ষে রায় দিয়েছেন উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে আগামী ১ ফেব্রুয়ারি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করার জন্য প্রক্রিয়া শুরু করেছে সরকার।

কিন্তু চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এনসিটি বিদেশিদের না দেওয়ার পক্ষে অনড় অবস্থানে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।

রোববার বিকাল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দর আবারও অচল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সিবিএ।

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, সারা দেশ যখন নির্বাচনি ডামাডোল, সবাই যখন গণতন্ত্রে উত্তরণের পথে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সরকার বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের দিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। অথচ দেশের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এ স্থাপনা দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে দেড় বছর ধরে বন্দরের শ্রমিকরা আন্দোলন করে আসছেন; কিন্তু সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এ সিদ্ধান্ত দেশের জন্য চরম আত্মঘাতী বলে আমরা মনে করি।

তিনি বলেন, এনসিটি বিদেশিদের দিলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদও (স্কপ) কর্মসূচি নিয়ে ভাবছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com