রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

১৪ বছর পর ঢাকা-করাচি-ঢাকা ফ্লাইট পরিচালনা শুরু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

তবে এই ফ্লাইট চালু করার সিদ্ধান্তের ঘোষণার পর থেকে তেমন কোন প্রচারণা ছিল না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এমনকি আজ এ বিষয় নিয়ে প্রচারণারও আয়োজন ছিল না। কোনো অনুষ্ঠানও হয়নি।

এখানেই শেষ নয়, যারা এভিয়েশন খাত নিয়ে সংবাদ কাভার করে সেসব সংবাদ কর্মীদেরও ডাকা হয়নি। এক প্রকার খুব নিরবে ঢাকা থেকে বিমানের ফ্লাইট উড়লো করাচির উদ্দেশে।

বিষয়টি নিয়ে জানতে বিমানের মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি। বিমানের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা কর্মচারী বোশরা ইসলামকে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে নিয়োজিত সংবাদ কর্মীরাও একই কথা জানিয়েছেন।

তারা বলছেন, বিমান বিগত সময়ে জাপান, ইতালি ও কানাডা রুটে ফ্লাইট চালু করার দিন পছন্দের সংবাদ কর্মীদের উদ্বোধনী ফ্লাইটে ফ্রি নিয়ে যাওয়া, থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিল। এবারই প্রথম কোনো দেশের সাথে ফ্লাইট চালুর দিন কাউকে জানানো হয়নি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com