বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানে অন্তত ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বান্নু জেলায় গোয়েন্দা তথ্যেরভিত্তিতে অভিযান পরিচালনা করেছে।

এতে দাবি করা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে ছয় সন্ত্রাসী নিহত হন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানদের প্রত্যাবর্তনের পর থেকে পাকিস্তানে হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। যার বেশিরভাগই কেপি ও বেলুচিস্তানে।

ইসলামাবাদের দাবি, শত্রু গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলা পরিচালনা করছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ নামের একটি থিঙ্ক ট্যাঙ্ক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

সূত্র: জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com