ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

ট্রেনে টিকিটবিহীন ২১৫৩ যাত্রী, আদায় প্রায় ৫ লাখ টাকা

একদিনে ৭৫টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ২ হাজার ১৫৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৫টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ১৫৩ জনকে।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২২৫ টাকা। এতে সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৪৪১টি টিকিট যাচাই করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

ট্রেনে টিকিটবিহীন ২১৫৩ যাত্রী, আদায় প্রায় ৫ লাখ টাকা

আপডেট সময় ০৩:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬