ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরেও ব্যবস্থা’

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে এবারের নির্বাচনে পার পেয়ে গেলেও ভোটের পরে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। ভোটের স্বচ্ছতার প্রশ্নে ইসি আপস করবে না। 

‎সোমবার দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় আছে। রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না ইসি।

সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভালো ভোট হবে আশা প্রকাশ করে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে।

এ সময় তিনি আরও জানান, জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ নেই। কারণ তাদের নিবন্ধন বহাল রয়েছে। আইন অনুযায়ী তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

‘ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরেও ব্যবস্থা’

আপডেট সময় ০৪:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬