ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের Logo শচীনকে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস Logo স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ভাইরাল Logo শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক Logo বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের Logo জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

‎শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

‎কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আজ বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎তিনি আরও জানান, বিএনপির এ নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই।

এর আগে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন হাসান মোল্লা। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।

গুলিবিদ্ধ হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, আমার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাত ৯টার দিকে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাসার সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে আমার ভাইকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বাংলা৭১নিউজ/এনএকে

Tag :

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

আপডেট সময় ০৭:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬